- পরীক্ষার ঠিক আগের দিন নতুন কিছু শেখা উচিত নয়, শুধু যা শেখা হয়েছে তা পড়ে যেতে হবে।
- পুরোনো বছরের প্রশ্ন দেখে সেগুলোর উত্তর খাতায় লিখতে হবে, যতো বেশি পারা যায় তত লিখতে হবে।
- পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার।
- একদম বাড়ির খাবার খেতে হবে, উল্টাপাল্টা কিছু খাওয়া উচিত নয়।
- দিনের একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেট ব্যবহার করা যেতে পারে, অন্য সময়ে মোবাইল দুরে রাখতে হবে।
আমি জানি এগুলো মেনে চলা কষ্ট, যতোটুকু পারা যায় আর কি।