মদ। শরীর যখন মদ বিপাক করে তখন শরীরে অ্যাসেটালডেহাইড নামে একটি রাসায়নিক উপাদান তৈরি হয় যা ডিএনএ’র ক্ষতি করতে পারে এবং এতে ক্যান্সার হতে পারে।
গবেষণায় দেখা গেছে আপনি যতো বেশি মদ খাবেন ততো আপনার মাথা ও গলা, লিভার, স্তন, মলাশয় ও মলদ্বারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।
প্রক্রিয়াজাত মাংস
অথবা যেসব মাংস লবন বা রাসায়নিক প্রিজারভেটিভ দিয়ে রাখা হয়।
এর মধ্যে বেকন, সসেজ, হট ডগ, বিফ জার্কি এবং সালামি আছে।
গবেষণায় দেখা গেছে প্রতিদিন ৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংসা বা চারটি বেকন বা একটি হট ডগ খেলে মলাশয় ও মলদ্বারের ক্যান্সারের ঝুঁকি ১৮% বেড়ে যায়।
পোড়ানো মাংস অথবা যে মাংস অনেক বেশি তাপে রান্না করা হয়।